Posts

Showing posts from November, 2025

কিডনি পাথর ও মূত্র পাথর

খারকুন বা ঘেটু কচু কেনো খাবেন

Image
  কারকুন বা ঘাটকোল বা ঘেঁটু কচু হলো কচুর একটি প্রজাতি। এতে প্রচুর ভিটামিন-এ, ক্যালসিয়াম, আয়রন ও ফাইবার রয়েছে।  ঘেঁটু কচুর ভর্তা বা তরকারি বেশ সুস্বাদু।  হাড়ের ক্ষয়রোগে ঘেঁটু কচু রসুন ও কালোজিরা  সহযোগে ভেজে নিয়ে শিল পটায় বেটে ভর্তা করে নিয়মিত কিছু দিন খেতে হবে। বাত-ব্যথা, চোখের জ্যোতি বৃদ্ধি,  রক্তশূন্যতা ও মুখের রুচি বৃদ্ধিতে খারকোন বা ঘেঁটু কচু বেশ উপকারী। 

জন্ডিস ও অন্যান্য রোগে ভূঁই আমলা

Image
 জন্ডিস ও অন্যান্য রোগে ভূঁই আমলার উপকারিতা নিচে দেওয়া হলো: ১. কিডনি পাথর অপসারণ করে।  ২. জন্ডিস আরোগ্য করে।  ৩. হাঁপানি দূর করে।  ৪. বাত ব্যথা দূর করে।  ৫. নখের কুনি ভালো করে।  জন্ডিস হলে ও কিডনি পাথর অপসারণে ২/১ চা চামিচ ভূঁই আমলার রস চিনি বা মধুর সাথে মিশিয়ে ০৭ দিন সেব্য। বাত-ব্যথায় গরম সরিষার তেলের সাথে রস মিশিয়ে মালিশ করতে হবে। নখের কুনিতে কয়েক দিন ২/১ ফোঁটা করে রস দিতে হবে। 

পুরাতন ঘা ও অন্যান্য রোগে জার্মানি লতা

Image
 জার্মানি লতা বা আসাম লতা বা রিফিউজি লতা যে নামেই চিনেন তার গুণাগুণ নিম্নে দেওয়া হলে - ১. কাঁটাছেড়ায় দ্রুত রক্ত পড়া বন্ধে এবং ঘা শুকাতে বেশ কার্যকর।  ২. খোসপাঁচড়া, পুরাতন ঘা, একজিমা দ্রুত আরোগ্য করে। ৩. কিডনি পাথর গলিয়ে বের করে দেয়। ৪. পুরাতন গ্যাসের সমস্যা দূর করে।  ৫. হাত-পা ঘামা, তেলতেলে ভাব দূর করে।  ৬. মুখের ব্রণ,  মেছতা দূর করে ইত্যাদি।  ১/২ টি পাতা শুধু চিবিয়েও খেতে পারেন। অথবা ১/২ চা চামিচ পাতার রস চিনি বা আখের রসের সাথে মিশিয়েও খেতে পারেন। ক্ষতস্থানে পাতার রসও ব্যবহার করতে পারেন।

চোখের আঁচিল ও অন্যান্য রোগে কানাই শাক

Image
 কানাই শাকের পাতা রস করে নিয়মিত একজিমা,  চুলকানি ও পুরাতন ঘায়ে লাগালে সেরে যায়।  চোখের আঁচিলে কানাই শাকের ডগা তুলে এক ফোঁটা করে নিয়মিত দিলে আঁচিল ভালো হয়ে যায়। তাছাড়া চোখের ব্যথা-বেদনাতেও দিলে উপশম হয়। কানে পুঁজ,  ব্যথা হলে কানাই শাকের ডগা তুলে চাপ দিয়ে ২/১ ফোঁটা রস নিয়মিত দিয়ে কান পাকা ভালো হয়ে যায়। কানে কম শুনলেও শ্রবণশক্তি ফিরে আসে।

ডায়াবেটিস, ওজন হ্রাস ও অন্যান্য রোগে তালমাখনা

Image
ডায়াবেটিস, ওজন হ্রাস ও অন্যান্য রোগে তালমাখনার উপকারিতা নিচে দেওয়া হলো:- ১. স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়।  ২. হার্টকে ভালো রাখে, রক্ত সঞ্চালন বাড়ায়।  ৩. দুর্বলতা দূর করে।  ৪. ওজন নিয়ন্ত্রণ করে।  ৫. ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনে। ৬. ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ও চুল পড়া রোধ করে। ৭. নারী- পুরুষের প্রজনন ক্ষমতা বাড়ায়। ১ চামিচ পরিমাণ তালমাখনা পানিতে ভিজিয়ে রেখে সেই পানি সেবন করা যায়। আবার চুলে বেটে ব্যবহার করা হয়।  উপযুক্ত হাকিমের পরামর্শ নিয়ে সেবন করতে পারেন।

শরীরের যত্নে থানকুনি

Image
 থানকুনি চুলকানি, একজিমা,  মুখের ব্রণ দূর করে। ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।  যৌবন শক্তি বাড়ায়।  পেটের পীড়া আরোগ্য করে। ১/২ চা চামিচ পাতার রস সামান্য মধুসহ সেব্য। ২/১ টি পাতা এমনিতে চিবিয়েও খাওয়া যায়। আবার শাক হিসেবে রান্না করেও খাওয়া যায়। 

দাঁদ, একজিমা ও চুলকানি

Image
 দাঁদ, একজিমা ও চুলকানিতে জগত মদন গাছের পাতার রস ৩/৪ দিন ব্যবহার করলে আরোগ্য হবে তাছাড়া প্যারালাইসিস রোগীর অবস অঙ্গে জগত মদন গাছের পাতার সামান্য রস ও সরিষার তেল গরম করে কিছু দিন মালিশ করলে অবস অঙ্গ সচল হবে।

দাঁতের গোড়া বা মাড়ি ফোলা, ব্যথা করা

Image
 যাদের দাঁতের গোড়া বা মাড়ি ফোলা, মাড়ি ব্যথা করে তারা শুকনো সুপারির পাউডার বানিয়ে পানি দিয়ে পেস্ট তৈরি করে দাঁতের গোড়ায় লাগালে দাঁতের ব্যথা সাময়িক উপশম হবে।