টমেটোর উপকারিতা
টমেটো শীতকালীন সবজি। একে ফলও বলা যায়। ফল হিসেবে পাকা টমেটো আমরা প্রতিদিন খেতে পারি।
শরীরের জন্য প্রয়োজনীয় সবধরনের ভিটামিন টমেটোতে রয়েছে।
সবজি হিসেবে কাঁচা -পাকা টমেটো উভয়ই জনপ্রিয়। পাকা টমেটো সালাদ ও তরকারি হিসেবে রান্না করে খাওয়া হয়। প্রক্রিয়াজাত পাকা টমেটোর সস বর্তমানে বহুল ব্যবহৃত হচ্ছে এবং বেশ জনপ্রিয়।
নিম্নে টমেটোর কিছু উল্লেখযোগ্য উপকারিতা উল্লেখ করা হলো:-
১. দূর্বলতা দূর করে: আপনি শারীরিক পরিশ্রমের পর
২/১ টি পাকা টমেটো খেতে পারেন। এতে খুব দ্রুত শারীরিক দূর্বলতা কেটে যাবে।
২. পুষ্টির ঘাটতি পূরণ করে : শরীরের জন্য প্রয়োজনীয় সবধরনের ভিটামিন ও মিনারেলস টমেটোতে রয়েছে।
তাই পাকা টমেটো খেয়ে অতি সুলভে আমরা পুষ্টির চাহিদা পূরণ করতে পারি।
৩. চুল ও ত্বকের যত্নে ব্যবহার: বর্তমানে সৌন্দর্য চর্চায় চুল ও ত্বকের পুষ্টির জন্য বাহ্যিকভাবে টমেটোর রস ব্যবহার করা হয়। এতে ত্বকের রুক্ষতা দূর হয় এবং উজ্জ্বলতা বাড়ে। টমেটোতে থাকা লাইকোপেন উপাদানটি ত্বকের ক্লীনজার হিসেবে কাজ করে। চুলের অকালপক্বতা ও চুল পড়ে যাওয়া রোধেও বাহ্যিকভাবে চুলে টমেটোর রস ব্যবহার করা যেতে পারে।
৪. চোখের জ্যোতি বৃদ্ধিতে: টমেটোতে থাকা ভিটামিন এ চোখের জ্যোতি বৃদ্ধিতে কাজ করে।
৫. হাড়ের পুষ্টিতে: টমেটোতে বিদ্যমান ক্যালসিয়াম হাড় ও দাঁত ভালো রাখে।
৬. হার্ট ভালো রাখে: টমেটোতে বিদ্যমান ভিটামিন ও মিনারেলস হার্ট ভালো রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। ডায়াবেটিস রোগীদের জন্য টমেটো খুব উপকারী।
তাই আমরা নিয়মিত পাকা টমেটো খেতে পারি। এটিকে সালাদ করে অথবা ফল হিসেবে গ্রহণ করে অতি সহজেই আমরা আমাদের পুষ্টির ঘাটতি মিটিয়ে দেহকে সুস্থ ও সাবলীল রাখতে পারি।

Comments
Post a Comment