দুধের উপকারিতা

 


দুধ সৃষ্টির শুরু থেকেই একটি আদর্শ প্রাণীজ খাবার। শিশুর জন্য মায়ের দুধের কোন বিকল্প নেই।  কথাটি বিশ্বের প্রতিটি স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রেই প্রযোজ্য। দুধ শিশু, বয়স্ক, বৃদ্ধ ও গর্ভবতী সবধরনের নারী-পুরুষের প্রয়োজন। 


ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ দুধের পুষ্টিগুণের জন্য দুধ রোগীর একটি আদর্শ পথ্য। সহজপাচ্য তরল এ দুধ ও দুগ্ধজাত খাবার- দধি, ছানা, ছানা মিষ্টি, মাঠা ইত্যাদি প্রতিটি খাবার মানবদেহের পুষ্টির জন্য খুব প্রয়োজন। 


হাড়ের পুষ্টি :


দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। আমাদের বয়স বাড়ার সাথে সাথে হাড়ের বিভিন্ন ক্ষয়রোগ দেখা দেয়। হাড়ের ক্ষয়রোধে আমাদের নিয়মিত দুধ পান করা উচিত। 


শারীরিক ও মানসিক বৃদ্ধি :


বাড়ন্ত শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত দুধ পান করানো উচিত। তেমনি শরীরের পুষ্টি প্রয়োজনীয় পুষ্টি যোগানের জন্য সববয়সের মানুষের দুধ নিয়মিত পান করা উচিত। শারীরিকভাবে দুর্বল, হার্টের রোগীকে নিয়মিত দুধ পান করানো উচিত। দুধ

আমাদের দেহে ভালো কোলেস্টেরল এর মাত্রা বাড়িয়ে দেয়। ফলে হার্টের রোগে আক্রান্ত হওয়ার সম্ভবনা কমে

যায়।


শারীরিক উজ্জ্বলতা ও চুলের যত্নে:


দুধে থাকা ভিটামিন বি১, বি১২ আমাদের দেহের ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। ত্বক ভালো রাখে। চুলপাকা ও চুল পড়া রোধ করে। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে অনেকে দুধের সাথে মধু ও সামান্য কাঁচা হলুদও সেবন করে থাকেন। তবে কাঁচা হলুদের মাত্রা খুবই সামান্য হতে হবে। অন্যথা হলুদে থাকা উপাদান কারকিউমিন অন্ত্রে ক্ষতি করতে পারে।


দুধ সাধারণত রাতে সেবন করাই ভালো। এতে ভালো ঘুম হয় এবং পরদিন পর্যন্ত শরীর সতেজ থাকে। তবে দুধের সাথে নিয়মিত ডিম খেতে পারলে আরো উপকার পাওয়া যায়। বিশেষ করে যারা হাড়ের পুষ্টিসহ অন্যান্য পুষ্টির তীব্র অভাবে ভোগছেন।


এক্ষণে দুধের ইউনানি- আয়ুর্বেদিয় গুণাবলি নিয়ে আলোচনা করা হলো:


১. দুধ স্নিগ্ধকারক, বলকারক, শুক্রবর্দ্ধক ও লাবন্যবর্দ্ধক।


২. স্বাস্থ্য ও মেধাবর্দ্ধক।


৩. ওজন ও ক্ষুধাবর্দ্ধক


৪. যৌনমিলন ও অতিমৈথুন রোগীর জন্যও দুধ খুব প্রয়োজন। 


৫. মানসিক রোগ, মুর্ছা, ভ্রম, ক্লান্তি,  তৃষ্ণা ও হৃদরোগেও দুধ খুব প্রয়োজন। 


৬. গর্ভস্রাব ও প্রসূতিরোগেও দুধ খুব প্রয়োজন। 

Comments