আমলকীর উপকারিতা
আমলকী একটা সময় দেশের বন-জঙ্গলে জন্মাতো।
মানুষ এর গুণাগুণ সম্পর্কে তেমন জানতো না। এখন
আমলকীর গুণাগুণ প্রায় সবাই জানে। বিশেষ করে
আমলকী যে ভিটামিন সি এর একটি ভালো উৎস
এটা সবাই জানে। আমলকীতে এতো বেশি পরিমাণ
ভিটামিন সি রয়েছে যা অন্য কোন ফলে নেই।
একারণে আমলকীকে ভিটামিন সি এর রাজা বলা হয়ে
থাকে।
আমলকী গাছের ছাল, মূল ও ফল ঔষধি উপাদান
হিসেবে ব্যবহৃত হয়। শুস্ক আমলকী ৬-১২ গ্রাম পর্যন্ত
সেবন করা যায়, ক্বাথ ২০- ৩০ গ্রাম এবং শীরে আমলা
৪ গ্রাম পর্যন্ত সেবন করা যায়। আমলকী হার্ট, ত্বক
পাকস্থলী ও রুচির জন্য খুব প্রয়োজন। আমরা
প্রতিদিন ২/১ টি আমলকী খেয়ে আমাদের দৈনিক
ভিটামিন সি এর চাহিদা পূরণ করতে পারি।
আমলকীর ইউনানি ও আয়ুর্বেদিক গুণাবলি :
১. আমলকী বলকারক, হৃদপিণ্ড, পাকস্থলী, যকৃত
পেশি ও স্নায়ুতন্ত্রের শক্তিবর্ধক।
২. রক্ত পরিস্কারক, চর্মের লাবণ্যতা আনয়নকারক ও
যৌনশক্তিবর্ধক।
৩. দূষিত মাদ্দাসমূহের সংশোধক, ক্ষুধাবর্ধক এবং
পিপাসা নিবারক।
৪. আমলকীর তেল চুল কালো করে, চুলের গোড়া শক্ত
করে এবং সুনিদ্রা আনয়ন করে।
৫. আমলকীর রস ও চূর্ণ বাদাম তেলে মর্দন করে
চিনিসহ খালি পেটে ২৫ গ্রাম নিয়মিত সেবনে দৃষ্টিশক্তি
বৃদ্ধি করে এবং চোখের অন্যান্য রোগেও উপকারী।
৬. আমলকী মালিখুলিয়া মেরাকি বা পিত্তাধিক্য বায়ু
দূর করে এবং স্মরণশক্তি বৃদ্ধি করে।
৭. কোষ্ঠকাঠিন্য দূর করে এবং অর্শ রোগে উপকারী।
হাকীম সাহেবগণের মতে, আমলকী কষায়কারক
রক্তের সংশোধক এবং অম্ল ও প্লিহা দোষনাশক।

Comments
Post a Comment