আলুবোখারার উপকারিতা


 আলুবোখারা আমরা মশলা জাতীয় খাবার হিসেবেই

 জানি। কিন্তু আমাদের দেহে এর উপকারিতা ও এর

 পুষ্টিগুণ সম্পর্কে আমরা অনেকেই জানি না। জানলে

 অন্যান্য ফলের মতো এটা ঘরে রাখতাম এবং নিয়মিত

 খেতাম। আলুবোখারা ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ

 একটি ফল। এটি আমাদের দেহের রোগ প্রতিরোধ

 ক্ষমতা বাড়ায়। আমাদের দেহের ত্বক, চোখ ও হাড়ের

 পুষ্টিতে আলুবোখারা উপকারী। মুখের রুচি বাড়ায়,

 খাবার হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর

 করে। 


ইউনানি - আয়ুর্বেদিক চিকিৎসা মতে আলুবোখারার

উপকারিতা :


১. আলুবোখারা উত্তম পিত্তনাশক,  কোষ্ঠ পরিস্কারক।

২. আলুবোখারা অন্ত্রনালীর রুক্ষতা দূর করে, শিথিলতা

 আনয়ন করে এবং মল নিস্কাশনে সহায়তা করে। 

৩. হজমকারক ও শক্তিবর্ধক। 

৪. রক্ত ও পিত্তের উগ্রতাজনিত জ্বরে অত্যন্ত উপকারী। 

৫. পিপাসা, পিত্তজনিত বমিভাব ও কলেরার বমিতে

 আবে হায়াতের মতো কাজ করে। 

৬. মাথা ব্যথা ও সারসামে উপকারী। 

৭. রক্তদোষ, চর্মরোগ ও খোসপাঁচড়ায় উপকারী। 

৮. হৃদপিণ্ডের উষ্ণতা ও জ্বালা নিবারণ করে।

৯.শুস্ক কাশি নিবারক। 

১০. পাতা সবধরনের কৃমি নাশক।

১১. আলুবোখারা মেহ ও অর্শরোগে উপকারী। 






Comments