Posts

আলুবোখারার উপকারিতা

Image
 আলুবোখারা আমরা মশলা জাতীয় খাবার হিসেবেই  জানি। কিন্তু আমাদের দেহে এর উপকারিতা ও এর  পুষ্টিগুণ সম্পর্কে আমরা অনেকেই জানি না। জানলে  অন্যান্য ফলের মতো এটা ঘরে রাখতাম এবং নিয়মিত  খেতাম। আলুবোখারা ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ  একটি ফল। এটি আমাদের দেহের রোগ প্রতিরোধ  ক্ষমতা বাড়ায়। আমাদের দেহের ত্বক, চোখ ও হাড়ের  পুষ্টিতে আলুবোখারা উপকারী। মুখের রুচি বাড়ায়,  খাবার হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর  করে।  ইউনানি - আয়ুর্বেদিক চিকিৎসা মতে আলুবোখারার উপকারিতা : ১. আলুবোখারা উত্তম পিত্তনাশক,  কোষ্ঠ পরিস্কারক। ২. আলুবোখারা অন্ত্রনালীর রুক্ষতা দূর করে, শিথিলতা  আনয়ন করে এবং মল নিস্কাশনে সহায়তা করে।  ৩. হজমকারক ও শক্তিবর্ধক।  ৪. রক্ত ও পিত্তের উগ্রতাজনিত জ্বরে অত্যন্ত উপকারী।  ৫. পিপাসা, পিত্তজনিত বমিভাব ও কলেরার বমিতে  আবে হায়াতের মতো কাজ করে।  ৬. মাথা ব্যথা ও সারসামে উপকারী।  ৭. রক্তদোষ, চর্মরোগ ও খোসপাঁচড়ায় উপকারী।  ৮. হৃদপিণ্ডের উষ্ণতা ও জ্বালা নিবারণ করে। ৯.শুস্ক কাশি নিবারক।  ১০. পাতা সবধরন...

আমলকীর উপকারিতা

Image
  আমলকী একটা সময় দেশের বন-জঙ্গলে জন্মাতো।  মানুষ এর গুণাগুণ সম্পর্কে তেমন জানতো না। এখন  আমলকীর গুণাগুণ প্রায় সবাই জানে। বিশেষ করে  আমলকী যে ভিটামিন সি এর একটি ভালো উৎস  এটা সবাই জানে। আমলকীতে এতো বেশি পরিমাণ   ভিটামিন সি রয়েছে যা অন্য কোন ফলে নেই।  একারণে আমলকীকে ভিটামিন সি এর রাজা বলা হয়ে  থাকে। আমলকী গাছের ছাল, মূল ও ফল ঔষধি উপাদান  হিসেবে ব্যবহৃত হয়। শুস্ক আমলকী ৬-১২ গ্রাম পর্যন্ত  সেবন করা যায়, ক্বাথ ২০- ৩০ গ্রাম এবং শীরে আমলা ৪ গ্রাম পর্যন্ত সেবন করা যায়। আমলকী হার্ট, ত্বক  পাকস্থলী ও রুচির জন্য খুব প্রয়োজন। আমরা  প্রতিদিন ২/১ টি আমলকী খেয়ে আমাদের দৈনিক  ভিটামিন সি এর চাহিদা পূরণ করতে পারি।  আমলকীর ইউনানি ও আয়ুর্বেদিক গুণাবলি : ১. আমলকী বলকারক, হৃদপিণ্ড, পাকস্থলী, যকৃত পেশি ও স্নায়ুতন্ত্রের শক্তিবর্ধক।  ২. রক্ত পরিস্কারক, চর্মের লাবণ্যতা আনয়নকারক ও  যৌনশক্তিবর্ধক।  ৩. দূষিত মাদ্দাসমূহের সংশোধক, ক্ষুধাবর্ধক এবং  পিপাসা নিবারক। ৪. আমলকীর তেল চুল কালো করে, চুলের গোড়া শক্ত  করে এবং সুনি...

দুধের উপকারিতা

Image
  দুধ সৃষ্টির শুরু থেকেই একটি আদর্শ প্রাণীজ খাবার। শিশুর জন্য মায়ের দুধের কোন বিকল্প নেই।  কথাটি বিশ্বের প্রতিটি স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রেই প্রযোজ্য। দুধ শিশু, বয়স্ক, বৃদ্ধ ও গর্ভবতী সবধরনের নারী-পুরুষের প্রয়োজন।  ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ দুধের পুষ্টিগুণের জন্য দুধ রোগীর একটি আদর্শ পথ্য। সহজপাচ্য তরল এ দুধ ও দুগ্ধজাত খাবার- দধি, ছানা, ছানা মিষ্টি, মাঠা ইত্যাদি প্রতিটি খাবার মানবদেহের পুষ্টির জন্য খুব প্রয়োজন।  হাড়ের পুষ্টি : দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। আমাদের বয়স বাড়ার সাথে সাথে হাড়ের বিভিন্ন ক্ষয়রোগ দেখা দেয়। হাড়ের ক্ষয়রোধে আমাদের নিয়মিত দুধ পান করা উচিত।  শারীরিক ও মানসিক বৃদ্ধি : বাড়ন্ত শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত দুধ পান করানো উচিত। তেমনি শরীরের পুষ্টি প্রয়োজনীয় পুষ্টি যোগানের জন্য সববয়সের মানুষের দুধ নিয়মিত পান করা উচিত। শারীরিকভাবে দুর্বল, হার্টের রোগীকে নিয়মিত দুধ পান করানো উচিত। দুধ আমাদের দেহে ভালো কোলেস্টেরল এর মাত্রা বাড়িয়ে দেয়। ফলে হার্টের রোগে আক্রান্ত হওয়ার সম্ভবনা কমে যায়। শারীরিক উজ্জ্বলতা ও চুলের যত্নে: দুধে থাকা ভিটামিন ব...

ডিমের উপকারিতা

Image
  ডিম বলতে আমরা সাধারণত মুরগী ও হাঁসের ডিমকে বুঝি। কোয়েল, তিতির ও বটের পাখির ডিমও খাদ্য হিসেবে জনপ্রিয়। কারো কাছে মুরগির ডিম প্রিয়। আবার কারো কাছে হাঁসের ডিম প্রিয়। তবে ইউনানি চিকিৎসা বিজ্ঞানে মুরগির ডিম নিয়েই আলোচনা করা হয়েছে।  ক্যালরি, প্রোটিন, কার্বোহাইড্রেট, মিনারেলস ও ভিটামিনের এক বড় উৎস ডিমকে শক্তির পাওয়ার হাউস বলা হয়। শিশু, বয়স্ক, বৃদ্ধ ও গর্ভবতী নারী সবার জন্য ডিম একটি আদর্শ খাদ্য।  ডিমে তামা, মাঙ্গানিজ, আয়রন, সেলিনিয়াম, ফসফরাস, পটাসিয়াম ও প্রচুর পরিমাণে প্রোটিন ও ক্যালসিয়াম রয়েছে। বিভিন্ন ধরনের ভিটামিন যেমন: ভিটামিন বি ১২, ভিটামিন ডি, ভিটামিন ই ও ফোলেন ইত্যাদি প্রচুর পরিমাণে রয়েছে। যা আমাদের শারীরিক ও মানসিক গঠনে খুবই প্রয়োজন।  পুষ্টি বিশেষজ্ঞদের মতে ডিম হাফ বয়েল খাওয়া ভালো।  ভাজাপোড়া ডিমের স্বাস্থ্য অপকারিতার কথাও উল্লেখ করেন। আবার কাঁচা ডিম খেতেও নিষেধ করেন। তবে আমরা তরকারি ও বিভিন্ন রেসিপির মাধ্যমে ডিম খেয়ে থাকি। মোটকথা প্রতিদিন একটি ডিম খাওয়ার স্বাস্থ্য উপকারিতার কথা অনেকেই বলেন বা পরামর্শ দেন। ডিমের সাথে দুধ খেতে পারলে আরো ভালো। তবে এক্ষেত্রে একটি ...

টমেটোর উপকারিতা

Image
  টমেটো শীতকালীন সবজি। একে ফলও বলা যায়। ফল হিসেবে পাকা টমেটো আমরা প্রতিদিন খেতে পারি।  শরীরের জন্য প্রয়োজনীয় সবধরনের ভিটামিন টমেটোতে রয়েছে।  সবজি হিসেবে কাঁচা -পাকা টমেটো উভয়ই জনপ্রিয়। পাকা টমেটো সালাদ ও তরকারি হিসেবে রান্না করে খাওয়া হয়। প্রক্রিয়াজাত পাকা টমেটোর সস বর্তমানে বহুল ব্যবহৃত হচ্ছে এবং বেশ জনপ্রিয়।  নিম্নে টমেটোর কিছু উল্লেখযোগ্য উপকারিতা উল্লেখ করা হলো:- ১. দূর্বলতা দূর করে: আপনি শারীরিক পরিশ্রমের পর ২/১ টি পাকা টমেটো খেতে পারেন। এতে খুব দ্রুত শারীরিক দূর্বলতা কেটে যাবে। ২. পুষ্টির ঘাটতি পূরণ করে : শরীরের জন্য প্রয়োজনীয় সবধরনের ভিটামিন ও মিনারেলস টমেটোতে রয়েছে।  তাই  পাকা টমেটো খেয়ে অতি সুলভে আমরা পুষ্টির চাহিদা পূরণ করতে পারি।  ৩. চুল ও ত্বকের যত্নে ব্যবহার: বর্তমানে সৌন্দর্য চর্চায় চুল ও ত্বকের পুষ্টির জন্য বাহ্যিকভাবে টমেটোর রস ব্যবহার করা হয়। এতে ত্বকের রুক্ষতা দূর হয় এবং উজ্জ্বলতা বাড়ে। টমেটোতে থাকা লাইকোপেন উপাদানটি ত্বকের ক্লীনজার হিসেবে কাজ করে। চুলের অকালপক্বতা ও চুল পড়ে যাওয়া রোধেও বাহ্যিকভাবে চুলে টমেটোর রস ব্যবহার করা যেতে ...